ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ইসরাইলে ১৩ গুণ গতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ads

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরাইলি লক্ষ্যবস্তুতে ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। রোববার (১৫ মার্চ) ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরাইলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড-ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার এবং এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি।


দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্যমতে, এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরান পালটা হামলা চালায়, যার ফলে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ হয়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাসহ হাজারেরও বেশি ইরানি জনগণ নিহত হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page